Posts

Showing posts from March, 2021

পীরগাছার কল্যাণী ইউনিয়ন পরিষদের নির্বাচন ১১ এপ্রিল

 পীরগাছার কল্যাণী ইউনিয়ন পরিষদের নির্বাচন ১১ এপ্রিল মোঃ গোলাম আযম সরকার : রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারণ আসনের সদস্য পদে নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিসার মোঃ শোয়েব সিদ্দিকী নয়া দিগন্তকে বলেন, ১৮ মার্চ রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ১৯ মার্চর্  রিটানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ, ২৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১১ এপ্রিল ভোটগ্রহণের তারিখ।  উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন নয়া দিগন্তকে বলেন, আমরা শতভাগ ভোটার উপস্থিত করার লক্ষে ব্যাপক প্রচারনা চালানোর জন্য প্রস্তুতি নিয়েছি।

পীরগাছায় ঐতিহাসিক ৭ মার্চে মুরালে পুষ্পস্থবক অর্পন করলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা, শেখ শামসুল আরেফীন

Image
  পীরগাছায় ঐতিহাসিক ৭ মার্চে মুরালে পুষ্পস্থবক অর্পন করলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা, শেখ শামসুল আরেফীন মোঃ গোলাম আযম সরকারঃ রংপুরের পীরগাছায়  যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ ২০২১। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের গৃহীত কর্মসূচী অনুযায়ী সকাল ১০.০০ ঘটিকায় বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্থবক অর্পন করা হয়, ১০.৩০ ঘটিকায় বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী, সকাল ১১.০০ ঘটিকায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ শামসুল আরেফীন, উপজেলার নির্বাহী কর্মকর্তা, পীরগাছা, রংপুর।