পীরগাছার কল্যাণী ইউনিয়ন পরিষদের নির্বাচন ১১ এপ্রিল
পীরগাছার কল্যাণী ইউনিয়ন পরিষদের নির্বাচন ১১ এপ্রিল মোঃ গোলাম আযম সরকার : রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারণ আসনের সদস্য পদে নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিসার মোঃ শোয়েব সিদ্দিকী নয়া দিগন্তকে বলেন, ১৮ মার্চ রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ১৯ মার্চর্ রিটানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ, ২৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১১ এপ্রিল ভোটগ্রহণের তারিখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন নয়া দিগন্তকে বলেন, আমরা শতভাগ ভোটার উপস্থিত করার লক্ষে ব্যাপক প্রচারনা চালানোর জন্য প্রস্তুতি নিয়েছি।